Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

BN DESK
31 March 2026, 06:50 AM পড়তে ১ মিনিট

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাজীপুর অভিমুখে যাওয়া প্রাইভেটকারটি কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ করে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে চালক ও আরোহীরা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যস্ততম এই মহাসড়কের উড়াল সড়কে অগ্নিকাণ্ডে ঢাকা-ময়মনসিংহ রুটে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

স্টেশন অফিসার শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার