Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 09:27 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরেক ছেলেকে হেফাজতে নিয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে টঙ্গীর বনমালা এলাকার ঘর থেকে ছেলের এবং বাড়ির কাছে রেললাইনের পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান লাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)। নিহত সাকিব রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাকিবকে দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে চিৎকার করতে না পারেন। তার বাবা সোহেল হোসেনের মরদেহ বাড়ির পাশে রেললাইনে পড়ে ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন আছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে বাবা-ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও বলেন, সোহেল মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে স্ত্রীর মৃত্যুর পর দেশে এসে দুই ছেলে সোহান ও সাকিবকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতের ডিউটি শেষে কর্মস্থল বাসায় ফিরেই তিনি ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় সোহান পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও কিছুই বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন।

খবর পেয়ে ভোরে পুলিশ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার