Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে জুতার কারখানায় আগুন

BN DESK
14 May 2026, 09:53 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (১৪মে) ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীবাড়ি বউবাজার এলাকার পাঁচ রুমের একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আজ ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। 

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম আগুন লাগারস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জুতার কারখানাটির অনুমোদন নেই। নেই ফায়ার লাইসেন্সও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে জুতার কারখানায় আগুন

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার