গাজীপুর প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সাহা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রথমে শুনেছি, দুর্ঘটনায় এক ব্যক্তির হাত ছিঁড়ে গেছে। পরে রেল পুলিশ বলছে, ‘তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত ময়লার ট্রাক সরানো হয়েছে।’
নিহতের নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।
ট্রেনের যাত্রীরা জানান, টঙ্গীর বউবাজার এলাকায় মধুমিতা রেলগেটে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি ময়লার ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ময়লার ট্রাকের নিচে একটি রিকশা পড়ে। ওই রিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।
টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু
BN DESK
12 February 2024, 08:12 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা
গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি: কাদের সিদ্দিকী
টাঙ্গাইলে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিবেশ