Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২১

BN DESK
09 February 2026, 08:16 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনি সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় ভয়াবহ এক গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী সেনাকল্যাণ মার্কেটের কাছে একটি ক্লাবঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবার বয়স ২০ বছরের নিচে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দগ্ধরা হলেন- ইমাম হোসেন (১৪), নির্জন(২২), মারুফ (২২), রুবেল (৩৪), আলামিন (২১), শাওন (২০), মিনহাজ (১৭), হাসনাত (২২), সিয়াম (১৬), তাসিন (১৮), বিজয় (১৬), রাফি (১২), রমজান (১৮), আকাশ (১৮), অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮)।

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে টঙ্গীর চেরাগআলী এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে একটি কর্মসূচি ছিল। সমাবেশে যোগ দিতে স্থানীয় নেতা সুমন সরকারের অনুসারীরা সেনাকল্যাণ মার্কেট এলাকার একটি ক্লাবঘরে জড়ো হন। সেখানে সজ্জার জন্য আগে থেকেই প্রায় ২০০ থেকে ৩০০টি বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল।

বিকেলে কর্মীরা সমাবেশস্থলের দিকে রওনা হওয়ার আগে ক্লাবঘর থেকে বেলুনগুলো বের করতে যান। তাড়াহুড়ো করে বেলুন বের করার সময় হঠাৎ একটি বেলুন ফেটে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা ২১ জন কর্মীর হাত, পা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় বলে তিনি জানান। 

দগ্ধরা জানান, ক্লাবঘরে প্রায় ২০০ থেকে ৩০০ বেলুন রাখা ছিল। তবে সেগুলো যে গ্যাস বেলুন তা  তারা আগে থেকে জানতেন না। ধারণা করেছিলেন সেগুলো ডেকোরেশনের জন্য ফুলিয়ে রাখা সাধারণ বেলুন। তবে সেগুলোর ভেতর গ্যাস ভর্তি এটা না জানার কারণে তারা কয়েকজন তাড়াহুড়া করে বেলুন নেয়ার সময় ফেটে যায় এবং এই দুর্ঘটনা ঘটেছে।

 

বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধ অন্তত ২১ জন হাসপাতালে এসেছেন। তাদের সবার হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২১

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার