Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন

BN DESK
02 September 2026, 04:29 PM পড়তে ১ মিনিট
টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন

গাজীপুরে টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর পাগাড় নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই যুবকের নাম সারোয়ার হোসেন (২৫)। সে গাইবান্ধা জেলার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সারোয়ার পাগাড় এলাকার জনৈক সোহেলের ভাড়া বাসার একটি কক্ষে বাস করতেন।

থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, সারোয়ার পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। গত কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন সারোয়ার। ইতোমধ্যে বেশ কয়েকবার পাওনা টাকা চাইলে বন্ধু ওমর ফারুক টাকা পরিশোধ করেননি। বুধবার রাতে ফের পাওনা টাকা চাইলে সারোয়ারের মেসের পাশেই ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যায় ওমর ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার