গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক সমাজ্ঞী ময়না ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ৫৬নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এবং তার পাঁচ সহযোগী মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। এসময় ময়নার আস্তানা থেকে ১৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।