Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে ম্যানহোলে পরে নারী নিখোঁজ 

BN DESK
02 September 2026, 07:40 AM পড়তে ১ মিনিট
টঙ্গীতে ম্যানহোলে পরে নারী নিখোঁজ 

মফস্বল ডেস্ক: টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মহাসড়কের পাশে রাস্তায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। ম্যানহোল থেকে ওই নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম সোমবার সকালে সাংবাদিককে বলেন, সোমবার সকাল ৭টা থেকে ম্যানহোলের ভেতর নিখোঁজ নারীর সন্ধান চালানো হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।তিনি আরও জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে ম্যানহোলে পরে নারী নিখোঁজ 

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার