Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

BN DESK
02 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট
টঙ্গীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

গাজীপুরে টঙ্গীতে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ বুধবার (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে।

এর আগে গত ১১আগস্ট দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সুলতান (৬০) নামে পলাতক রয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, গত সোমবার দুপুরে শিশুটি পাশের ভাড়াটিয়া সুলতানের ঘরে টিভি দেখার জন্য যায়। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির বড় বোন তাকে গোসল করাতে গেলে শরীরে দাগ দেখে। একপর্যায়ে শিশুটিকে জিজ্ঞেস করলে সে নির্যাতনের বিষয়টি তার বোনকে জানায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত সুলতান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার