Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ডুয়েট শিক্ষকসহ নিহত ২

BN DESK
20 February 2024, 07:41 PM পড়তে ১ মিনিট
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ডুয়েট শিক্ষকসহ  নিহত ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে ডুয়েট শিক্ষকসহ এক পাঠাও চালক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহত পাঠাও চালক মো. দিদার নারায়ণগঞ্জের আড়াইহাজার বড়বিনায়ের চর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ও ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা রাজধানীর মোহাম্মদপুর চাঁদ হাউজিং সোসাইটির রবীন্দ্রনাথ সাহার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে পাঠাও মোটরসাইকেল গাজীপুরগামী ডুয়েট শিক্ষক টঙ্গীর চেরাগ আলী অতিক্রম করলে দ্রুত ঢাকাগামী প্রভাতীবনশ্রীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা (৩২) ও পাঠাও চালক মো. দিদার (৪২) নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মো. রোকন উদ্দিন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক ও সহকারীসহ যাত্রীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাহা মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রভাতীবনশ্রী বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ডুয়েট শিক্ষকসহ নিহত ২

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার