Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে আদালতে হাজিরার নির্দেশ

BN DESK
10 October 2025, 08:37 PM পড়তে ১ মিনিট
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে আদালতে হাজিরার নির্দেশ

আইনি ঝামেলায় পড়লেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিযোগ উঠেছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে জড়িত ছিলেন তিনি এবং এর মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।

এ ঘটনায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হিন্দুস্তান টাইমস জানায়, অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় প্রায় এক মাস আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই তালিকায় বলিউড ও দক্ষিণী সিনেমার কয়েকজন তারকা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম রয়েছে।

তাদের মধ্যে আছেন রানা ডগ্গুবতী, কপিল শর্মা ও বিজয় দেবরকোন্ডা।

তবে টলিউড থেকে এতদিন কারও নাম ওঠেনি। এবার সেই তালিকায় যুক্ত হলেন অঙ্কুশ হাজরা। সূত্র বলছে, দ্রুতই তাকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

অভিযোগ রয়েছে, বেটিং অ্যাপগুলোর প্রচারের বিনিময়ে সংশ্লিষ্ট তারকারা মোটা অঙ্কের টাকা নিয়েছেন। তদন্তকারী সংস্থার দাবি, এসব অ্যাপ অবৈধভাবে কয়েক কোটি টাকা আয় করেছে এবং বিভিন্ন পদ্ধতিতে অর্থ ঘোরানোর চেষ্টা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে আদালতে হাজিরার নির্দেশ

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার