Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

BN DESK
10 October 2025, 08:32 AM পড়তে ১ মিনিট
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন
স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। 
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।
 
ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
 
এর আগে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। অন্যদিকে মান বাঁচাতে আজ মাঠে নামছে পাকিস্তান। 
 
বাংলাদেশ একাদশ: নজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
 
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত , ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার