Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাকার বস্তা ভাসছে নদীতে, অতঃপর...

BN DESK
02 April 2026, 05:00 AM পড়তে ১ মিনিট

টাকাভর্তি কয়েকটি বস্তা নদীতে ভাসতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। ওই ছবিতে দেখা যায়, এক শ, পাঁচ শ এবং এক হাজার টাকার নোট ভর্তি ৭টি বস্তা কাদাযুক্ত পানিতে পড়ে আছে। টাকার বস্তার পাশে পানিতে ভাসমান কিছু ময়লাও দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পেয়ে কাদের চৌধুরী নামের এক ব্যবসায়ী নিজের ফেসবুক ওয়ালে ছবিটি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রাম। তারা হয়তো টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন। 

 

তিনি বলেন, এই বিশ্বাস থেকে আমি ছবিটি শেয়ার দিয়েছি। কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এটি এআই দিয়ে তৈরি করা ছবি। এটার কোনো ভিত্তি নেই।

এমন প্রতারণাকে অপরাধ উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটি এক ধরণের অপরাধ। সকাল থেকে আমাদের একটা সময় এই ভিত্তিহীন বিষয় নিয়ে ব্যয় করতে হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টাকার বস্তা ভাসছে নদীতে, অতঃপর...

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার