Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে দলকে

BN DESK
02 September 2026, 09:39 AM পড়তে ১ মিনিট
টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে দলকে

স্পোর্টস ডেস্ক : শুক্রবার বাংলাদেশ দল চেয়েছিল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করতে। কিন্তু অনুমতি মেলেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। নিয়ম অনুযায়ী অনুমতি মিলবে আসলে ম্যাচের আগের দিন। তাই বাংলাদেশ দলকে অনুশীলনে পাঠানো হয় শহরের নর্থ ইস্টার্ন হিলস বিশ্ববিদ্যালয় মাঠ। মাঠটি ভালো নয় বলে ক্ষুব্ধ বাংলাদেশি কোচ কাবরেরা।

গতকাল অবশ্য নেহরু স্টেডিয়ামেই অনুশীলন হয়েছে। তবে মূল মাঠে নয়, গ্রাউন্ড-টু টার্ফ মাঠে। অথচ পাশের মূল মাঠে স্বাগতিক ভারত অনুশীলন করছে। আয়োজক হওয়ার বাড়তি সুবিধা পুরোপুরি ভোগ করছে ভারত। কিন্তু বাংলাদেশ দলকে ভারতে এসে এক রকম যুদ্ধই করতে হচ্ছে অনুশীলনের সময়, মাঠ ইত্যাদি নিয়ে। 

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এতে ক্ষুব্ধ। আয়োজকদের তরফে কোনো সহযোগিতা বাংলাদেশ দল পাচ্ছে না বলে তার অভিযোগ, ‘আমাদের ভালো মাঠ দেওয়া হচ্ছে না। আজ (কাল) অনুশীলনের সময় ছিল সাড়ে ৫টা। কিন্তু তারা তখনো মাঠ দেয়নি। এখন সাড়ে ৭টায় যুদ্ধ করে নিতে হয়েছে মাঠ। তা-ও টাকা দিতে হবে।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে দলকে

B
BN DESK | 23 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার