Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলের কালিহাতী ও সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

BN DESK
02 September 2026, 09:53 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলের কালিহাতী ও সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুলিয়া এলাকায় প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। এছাড়া, সখীপুরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এবং সখীপুর সদরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার হামিদপুর গুসাইবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪০), মির্জাপুর উপজেলার সাটিয়াচুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৬৫) এবং সখীপুর পৌর এলাকার গড়গোবিন্দপুর গ্রামের মাসুদ রানার ছেলে সোয়াদ আল সাফওয়ান (৫)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, বিকেলে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সখীপুরে অটোরিকশা থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলের কালিহাতী ও সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার