Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BN DESK
13 June 2024, 02:16 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া এবং অপরজন কাশতলা গ্রামের জুয়েল। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল। বৃহস্পতিবার (১৩ জুন) টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। 

ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। কদমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এছাড়া আরেকজনকে কালিহাতী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার