Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলের সাবেক কাউন্সিলর রাজ্জাক তরফদারকে আটক

BN DESK
02 September 2026, 04:03 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলের সাবেক কাউন্সিলর রাজ্জাক তরফদারকে আটক

নিউজ ডেস্ক:  অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের উপজেলার পশ্চিম ভূঞাপুর থেকে মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর থেকে তাকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেফতার আব্দুর রাজ্জাক তরফদার পৌরসভার পশ্চিম ভূঞাপুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি একই এলাকার মৃত শমশের আলী তরফদারের ছেলে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে পুলিশ আদালতে প্রেরণ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলের সাবেক কাউন্সিলর রাজ্জাক তরফদারকে আটক

B
BN DESK | 15 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার