Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে লাউহাটি বাজারের  ২১ দোকান পুড়ে ছাই

BN DESK
02 September 2026, 01:01 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে লাউহাটি বাজারের  ২১ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক কোটিটাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়। পর মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে কোন হতাহত হয়নি। আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে লাউহাটি বাজারের  ২১ দোকান পুড়ে ছাই

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার