Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে অটোরিকশাচালক  নিহত

BN DESK
02 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে অটোরিকশাচালক  নিহত

টাঙ্গাইলের বাসাইলে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে অটোরিকশাচালক  নিহত হয়েছেন।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বাসাইল-কাউলজানী সড়কের কলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম বাপ্পি (২৫)। তিনি বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা গ্রামের লিটন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে বাপ্পি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসাইলের দিকে যাওয়ার সময় কলিয়া এলাকায় পৌঁছালে মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক বাপ্পি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক লিপি আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে অটোরিকশাচালক  নিহত

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার