Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 11:22 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মিজানুর রহমান নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২ মে) রাতে উপজেলার ভাইঘাট বাজার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

 
 

নিহত মিজানুর রহমান ধোপাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান শুক্রবার মাগরিবের নামাজের পর ভাইঘাট মসজিদের সামনে গেলে স্থানীয় বিএনপি নেতা আল-আমিন, সাদিকুল জহুর আলী ও তাদের সহযোগীরা মিজানুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার