Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু ,সড়কে অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

BN DESK
02 September 2026, 09:13 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু ,সড়কে অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইসরাত নামে ৪ বছরের এক শিশু মারা গিয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।

এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মহানন্দপুর-বেড়িখোলা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখে।

পরিবার সূত্রে জানা যায়, ইসরাত বিকেলে বাড়ির পাশে রাস্তার ধারে খেলছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘাতক ইজিবাইকের চালক আসাদুল একজন চিহ্নিত মাদকসেবী। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এলাকাবাসী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, ঘটনাকে কেন্দ্র করে ২টি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু ,সড়কে অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার