Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক

BN DESK
06 September 2026, 01:30 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক

নিউজ ডেস্ক:   টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া এলাকা থেকে  ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (২ মে) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার ধলীপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে আজিজুর রহমান (৫০) এবং বড়চওনা এলাকার সোনা মিয়ার ছেলে মাসুদ রানা (২৬)।


এসময় তাদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১৪ এর মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার