Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে একদিনে কুকুরের কামড়ে আহত ২৫

BN DESK
10 October 2025, 11:09 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে একদিনে কুকুরের কামড়ে আহত ২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে প্রায় ২৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অন্তত ১০ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বিলাশপুর, হারিণাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষজনকে কামড়াতে থাকে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় অপু সরকার বলেন, ‌‘আমার এক ছোট ভাইকে পাগলা কুকুর কামড় দেয়। তাকে নিয়ে হাসপাতালে এসেছি। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, সকাল থেকে প্রায় ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকা: টাঙ্গাইল ধনবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে একদিনে কুকুরের কামড়ে আহত ২৫

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার