Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার রোগীর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:47 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোগীর নাম মিজানুর রহমান (৭০)। তিনি সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্বজনরা জানান, শারীরিক অসুস্থতার কারণে দুদিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে রাখা ছিল না। হঠাৎ সেটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

স্বজনদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও কেউ দ্রুত এসে রোগীকে দেখেননি। পরে তারা জানতে পারেন, মিজানুর রহমান মারা গেছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, ‌আমি বর্তমানে হাসপাতালের বাইরে আছি। তবে জেনেছি ওই রোগী শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত এখনো জানি না।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার রোগীর মৃত্যু

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার