Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

BN DESK
02 September 2026, 11:39 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল আলম টাঙ্গাইল পৌর শহরের সাকরাইল পশ্চিমপাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেনু (পোনা মাছ) কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাইফুল আলম তাদের বাধা দেয়। তখন তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীরা সাইফুলের কাছে থাকা ২০-৩০ হাজার ও একটি স্মার্টফোন নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার