Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

BN DESK
02 September 2026, 11:23 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশার চালক হেলাল উদ্দিন (৫৫) ও যাত্রী ফরিদ হোসেন (৪০)। তাদের মধ্যে হেলাল ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। ফরিদ আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ধনবাড়ী কলেজপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বোরহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সিএনজিচালিত অটোরিকশা মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহাদ ফরিদ হোসেনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, দুর্ঘটনাস্থলে একজন এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার