Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত দুই

BN DESK
17 March 2024, 12:17 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত দুই

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও  চারজন। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বহুড়িয়া ইউনিয়নের শফি উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন এবং দেউহাটা গ্রামের রতন বাকালির ছেলে সুশান্ত বাকালি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, রাতে যাত্রী নিয়ে একটি অটোরিকশা দেউহাটার দিকে যাচ্ছিল। পথে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা ৫ যাত্রী। দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত দুই

B
BN DESK | 17 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার