Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 07:36 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এস এম জাহিদুর রহমান টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার