Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BN DESK
02 September 2026, 11:23 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত অটোরিকশাচালক হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত যাত্রীর নাম-পরিচয় পাওয়া যাইনি। মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাচালক ঘটনাস্থলে নিহত হন। একমাত্র যাত্রী এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক বলেন, ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত হন। সিএনজিতে থাকা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অটোরিকশাচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এলাকা: টাঙ্গাইল মধুপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার