Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

BN DESK
10 October 2025, 09:38 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

নিউজ ডেস্ক:  টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌরসভার ঘাটান্দী নতুনপাড়ায় বাস করতেন এবং টাঙ্গাইল শহরেও তার বাসা রয়েছে। তিনি ভূঞাপুর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, আব্দুল আলীম বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য সিএনজি চালিত অটোরিকশাযোগে রওনা হন। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


টাঙ্গাইল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) আলমগীর হোসেন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার