Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত ২

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ জুন) বেলা ১১টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি এলাকায় বাসে এবং সকালে একই উপজেলা এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

বাস থেকে পড়ে নিহত হওয়া যুবক রানা ইসলাম (২৩) পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মোতালেব ছেলে। পুলিশ খবর পেয়ে কালিহাতি সড়কের ধল্লাই এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও মরদেহের খোঁজ নেয়নি। নিহত ওই ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, বাসটি সখিপুর হয়ে কালিহাতি দিয়ে পাবনা যেতে চেয়েছিল। পথিমধ্যে, তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত ২

B
BN DESK | 06 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার