Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে বজ্রপাতে কিশোর মাঝি নিহত

BN DESK
02 September 2026, 10:18 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে বজ্রপাতে কিশোর মাঝি নিহত

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ধলেশ্বরী নদীতে বজ্রপাতে সিফাত (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত উপজেলার কুর্শাবেনু এলাকার রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাঝি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিফাত নৌকা নিয়ে ধলেশ্বরী পার হয়ে নিজ বাড়িতে ফিরছিল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। হঠাৎ নদীর মাঝপথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে বজ্রপাতে কিশোর মাঝি নিহত

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার