Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ১ দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 07:28 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার একদিন পর সামনা (৫৫) নামের এক নারীর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৭ মার্চ) সকালে টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন লৌহজং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামনা শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় সামনার এক ভাগিনা ফোন করে তাকে বাইরে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্টেডিয়াম সংলগ্ন লৌহজং নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ১ দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার