Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

BN DESK
02 September 2026, 05:32 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে শহরের মেইনরোডে অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগ।

স্থানীয় কয়েকজন জানায়, ভোরে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোক একটি ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এদিক-সেদিক চলে যায়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের আহ্বায়ক ওয়ারেছুল হক তানজীলসহ শহর ও সদর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার