Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
02 September 2026, 12:12 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে ইমাম হোসেন (৩৭) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মডেল মসজিদ নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদারের অধীনে নৈশপ্রহরীর কাজ করতেন। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়া নির্মাণাধীন মডেল মসজিদের অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 ইমাম হোসেন বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করুণাগ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

দেলদুয়ার থানার এসআই নন্দন কুমার, নির্মাণাধীন মডেল মসজিদের পশ্চিমপাশে থাকা একতলা ভবনের একটি কক্ষে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার