Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ৫৪

BN DESK
02 September 2026, 09:31 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের সখিপুরে একটি পাগলা কুকুরের কামড়ে দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ও সোমবার (২৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় এই কুকুরের হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার দুপুর দুইটার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামে প্রথম কুকুরের কামড়ের ঘটনা ঘটে। এরপর কুকুরটি সখিপুর পৌর শহরের দিকে ঢুকে পড়ে এবং আন্ধি থেকে উত্তরা মোড় পর্যন্ত পথে যাকে পায় তাকেই কামড় দেয়। সবশেষ আজ সোমবার সকালে কুকুরটি ঘোনারচালা ও দামিয়া গ্রামে বেশ কয়েকজনকে আহত করে।

দুই দিনের এই আতঙ্কে উপজেলার অন্তত ১০টি গ্রামের মানুষ আক্রান্ত হয়েছেন। গ্রামগুলো হলো-সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, উত্তরা মোড়, উপজেলার কালিয়া ইউনিয়নের দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া ও দামিয়া।

আহত ৫৪ জনের মধ্যে অন্তত ৯ জন শিশু এবং ১০ জন নারী রয়েছেন। এদের মধ্যে আব্দুর রশিদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, গত দুই দিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী হাসপাতালে এসেছেন। আমরা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং একজনকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।'

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ৫৪

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার