Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে পাথর বোঝাই ট্রাক উল্টে বসতঘরে পড়লে ঘুমন্ত নারীর মৃত্যু

BN DESK
02 September 2026, 11:35 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে পাথর বোঝাই ট্রাক উল্টে বসতঘরে পড়লে ঘুমন্ত নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপ‌জেলার টেপিবাড়ী মোড় এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর উল্টে প‌ড়ে ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রমেচা বেগম উপ‌জেলার টে‌পিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

স্থানীয়রা জানান, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়ে‌ছিলেন। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পা‌শের মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গি‌য়ে রমেচার ঘ‌রের উপর উঠে যায়। এতেই তার মৃত্যু হয়। প‌রে ট্রাকচালককে আটকে ক‌রে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেওয়া হয়। 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘ‌রের উপর উঠে গেলে রমেচা বেগমের মৃত্যু ঘ‌টে। চালকসহ ট্রাক আটক করা হ‌য়েছে।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে পাথর বোঝাই ট্রাক উল্টে বসতঘরে পড়লে ঘুমন্ত নারীর মৃত্যু

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার