Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে পানিতে ডুবে ব্র্যাক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 09:13 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে পানিতে ডুবে ব্র্যাক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইল ও গোপালপুর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১১ জুন) দুপুরে এই দুইটি ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ঢাকার রামপুরার আব্দুল লতিফের ছেলে নিহাল (২৩), যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং মানিকগঞ্জের সাটুরিয়ার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৭), যিনি মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।

বাসাইল উপজেলার বাসুলিয়াতে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান জাহিদুল। ৭ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সেখানে পিকনিকে গিয়েছিলেন। একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে হিজলগাছের পাশে গিয়ে তারা গোসলে নামেন। ফেরার সময় জাহিদুল আবার পানিতে লাফ দেন এবং ডুবে যান। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুরের হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহাল। তার সঙ্গী একজন উঠলেও নিহাল আর উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে।

মৃতদের পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, এটি ছিল একেবারেই আকস্মিক দুর্ঘটনা। দুই তরুণের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে পানিতে ডুবে ব্র্যাক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার