Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

BN DESK
02 September 2026, 10:19 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই এলাকার বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, এক সপ্তাহ আগে তাদের একটি বোন হয়। মা তাকে নিয়ে ব্যস্ত ছিল। রবিবার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার