Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল উচ্ছেদ

BN DESK
02 September 2026, 05:35 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল উচ্ছেদ

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ভেকু মেশিন দিয়ে ম্যুরালগুলো ভেঙে উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশ উত্তেজিত ছাত্র-জনতা ভেঙে ফেলে। সোমবার রাতে তা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও সেখানে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ছবি সম্বলিত ছিল। এ রাতে হঠাৎ করে একটি ভেকু মেশিন পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহাম্মেদ জানান, এগুলো কে বা কাহারা ভেঙেছে তা আমার জানা নেই।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল উচ্ছেদ

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার