Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলে নিহত

BN DESK
17 February 2024, 03:14 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলে নিহত

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলে নিহত

B
BN DESK | 17 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার