Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত  

BN DESK
10 October 2025, 02:19 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত  

নিউজ ডেস্ক:    টাঙ্গাইলের টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধানবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। 

মঙ্গলবার (৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া সিএনজি চালিত অটোরিকশা চালক জামালপুরের চাকথহ সরদার বাড়ী এলাকার জাহেদ আলীর ছেলে বিল্লাল (৩৮)।

পুলিশ জানায়, আজ সকালে রাজ-রাজীব এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে জামালপুর শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি নল্যা বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন গুরুত্বর আহত হন।


আহতের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিএনজি অটোরিকশার চালককে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


ধনবাড়ী থানার ওসি এস. এম. শহিদুল্লাহ বলেন, “দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 

এলাকা: টাঙ্গাইল ধনবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত  

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার