Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

BN DESK
02 September 2026, 08:12 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

আজ সোমবার দুপুর দেড়টার দিকে ধনবাড়ী উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন , জামালপুর জেলার মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবন (১৬)। অপর নারীর পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। পরে আহতদের ধনবাড়ী এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার