Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

BN DESK
02 September 2026, 06:01 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব অটোরিকশাচালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়ে। 

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৈকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার