Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার 

BN DESK
02 September 2026, 04:46 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে একটি লেবুর বাগান থেকে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।


আব্দুস সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম। কিন্তু, পথে নিখোঁজ হন তিনি। পরে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, ‘‘জানা মতে, বাবার কোনো শত্রু ছিল না। যে বা যারা আমার বাবাকে নির্মমভাবে মেরেছে, তাদের বিচার চাই।’’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।’’

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার 

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার