Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 02:04 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   টাঙ্গাইলে সন্তোষ পুরাতন পাড়ায় জুনায়েদ হোসেন (২৪) নামে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 


শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুনায়েদ হোসেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়তেন। তিনি গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের আলি আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, রুমের দরজা লাগানো। দরজা ভেঙে রুমের ভেতর ঢুকে দেখা গেছে, সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন জুনায়েদ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “যে ছেলেটি আমাদেরকে খবর দিয়েছিল, সেই ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকেন। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাব। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনো সাড়া না পেয়ে তিনি আমাদেরকে খবর দেন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার