Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা

BN DESK
02 September 2026, 10:18 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে  মুরগির খামারের এক কর্মচারীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 


রবিবার (১৮ মে) দুপুরে আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) নামের ওই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

ধারণা করা হচ্ছে, শুক্রবার কিংবা শনিবার রাতে খামারে চুরি করতে আসা দুর্বৃত্তরা আখতারুল হককে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে যায়। রবিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানান। মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

খামারের মালিক মোরশেদ আলম জানিয়েছেন, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার খামারে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। মোরশেদ আলম রবিবার সকালে খবর পান, তার খামারের পিছনে মরদেহ পড়ে আছে। পরে তিনি গিয়ে তার কর্মচারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, আখতারুল হককে গলা কেটে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার