Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে মোটরসাইকেলের ২ আরোহী গাড়ির ধাক্কায় নিহত 

BN DESK
02 September 2026, 02:45 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে মোটরসাইকেলের ২ আরোহী গাড়ির ধাক্কায় নিহত 

মফস্বল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কামাক্ষারমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বড় কোনো গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুজন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন।ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে মোটরসাইকেলের ২ আরোহী গাড়ির ধাক্কায় নিহত 

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার