Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড়ের ঘটনায় এসআই ক্লােজড

BN DESK
01 September 2026, 05:59 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড়ের ঘটনায় এসআই ক্লােজড

টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিস বৈঠকে বসে স্থানীয়রা। সালিসে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে থানা ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়। পরে বের হয়ে এসআই আমিনুলের কানে থাপ্পড় মারেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত এসআই রাসেলকে ক্লােজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এসআই রাসেলের সঙ্গে আমরা কথা বলে ঘটনার বিস্তারিত জানাব। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড়ের ঘটনায় এসআই ক্লােজড

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার