Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ২

BN DESK
02 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ২

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরগামী চারটি বাসে ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন রংপুরের শফিকুল ইসলাম শরিফ (১৯) এবং রূপন চন্দ্র ভাট (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো। 

 

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ প্রথমে লুণ্ঠিত মালামালসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা স্থানীয় ডাকাত হিসেবে পরিচিত। গ্রেপ্তারদের ভুক্তভোগীদের মাধ্যমে যাচাই করে এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সাহায্যে গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সদর এবং বাসান এলাকা থেকে ঘটনায় জড়িত শফিকুল ইসলাম শরিফ এবং রূপন চন্দ্র ভাটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। অন্য চারজন বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছেন। 

মিজানুর রহমান আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য পাঁচজন গত শনিবার পঞ্চগড়ের তেতুঁলিয়া থানায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইলে আনা হবে। এতে করে এ ঘটনায় জড়িত সকল আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া স্থানীয় ডাকাতেরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্যদের নিয়ে আসে। পরে তাদের সমন্বয়ে এ বাসে ডাকাতি করা হয়।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ভোর পৌনে ৪টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরগামী চারটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ২

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার